ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে সংঘবদ্ধ প্রতারক চক্র এক বিধবার কানের স্বর্ণের দুল নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিধবা মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার বাড়িতে এসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছবি তুলতে চান।
ছবি তোলার সময় তারা তাকে কানের স্বর্ণের দুল খুলে ফেলতে বলেন।
পরে স্বর্ণের দুলের ডিজাইন দেখার কথা বলে কিছু বুঝে ওঠার আগেই তারা হঠাৎ দুল নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।