Image description

সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

 

ডিবিপ্রধান শরিফুল ইসলাম বাংলানিউজকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআইডিতে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

 

সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে জামিনে মুক্তি পান তিনি।