খুলনায় একটি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোচ রোডের খ্রিষ্টানপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এস এম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ভেতরে ঢোকে।
এস এম মুজাহিদুল আজিজ ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ গুলি ছোড়া হয়েছে। যাকে লক্ষ্য করে ভয় দেখানোর উদ্দেশে গুলি করা হয়েছে, তিনি ওই সময় বাড়িতে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।