রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুল ইসলামে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের অনুমোদন দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি জারি করেছে।
চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।