Image description

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনে ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত ১৫৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৪২টি। এর মধ্যে বিমানের ফ্লাইটের সংখ্যা ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি।

ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি।

বেবিচক জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।