Image description

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি গবেষকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। ২০২৬ সালের বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় উদ্ভিদ জীববিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান উপক্ষেত্রে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে এ তালিকা প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এ তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। বাংলাদেশিদের মধ্যে শীর্ষ ১০-এ থাকা গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মির্জা হাসানুজ্জামান। তালিকায় বাংলাদেশে তিনি প্রথম স্থানে আছেন এবং বিশ্বে তার র‍্যাঙ্ক ৩৭৯।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে বিশ্বের শীর্ষ গবেষকদের এ তালিকা প্রকাশ করেছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, গবেষণাপত্রের উদ্ধৃতি, এইচ-সূচক, গবেষণার ধারাবাহিকতা এবং সহগবেষকদের প্রভাবসহ বিভিন্ন গবেষণা সূচকের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে স্কোপাসে সংরক্ষিত গবেষণা-তথ্য ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মির্জা হাসানুজ্জামান বলেন, আমি শুধু কাজ করার চেষ্টা করেছি এর বেশি কিছুনা।