Image description

আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই টেস্ট ম্যাচ। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শকরা দেখতে পারবেন টেস্ট ম্যাচের খেলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টা থেকে।

বাংলাদেশ থেকে দর্শকরা টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখতে পারবেন। টিভিতে খেলা দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া, খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, কিনে নিতে হবে সাবস্ক্রিপশন।

আফগানিস্তানে খেলা দেখাবে আরিয়ানা, টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই। এছাড়া খেলা দেখা যাবে এটিসালাত অ্যাপ থেকে। উত্তর আমেরিকার দিকে টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখাবে উইলো টিভি। পাকিস্তানে টিভিতে খেলা দেখাবে এ স্পোর্টস, ডিজিটালে তামাশা।

 
 
 

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে খেলা দেখাবে ক্রিকবাজ, টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই। অস্ট্রেলিয়াতে টিভি এবং ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখাবে ফক্স স্পোর্টস। ভারতে ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। শ্রীলঙ্কাতে খেলা দেখা যাবে পিও টিভি এবং ডায়ালগে, দুটিতেই টিভির সাথে খেলা সম্প্রচার করা হবে ডিজিটাল মাধ্যমে। ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের বাকি সব দেশের জন্য ডিজিটাল মাধ্যম স্পোর্ট সেন্ট্রাল এবং স্পোর্ট টিভি।

 
 

আবুধাবিতে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ। টেস্ট ম্যাচ শেষে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ মিলে মাঠে নামবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে।