Image description

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার কথা স্বীকার করে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, ‘নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে।’

 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা কিছুদিন আগে দেখেছেন, কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছেন। তাকে যে উত্তম-মাধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই ছিল। সে বেয়াদব, তাকে (নাসীরুদ্দীন) মারার প্রয়োজন ছিল, তাকে মেরেছে। তাকে জনসাধারণও মেরেছে, সেখানকার দোকানদাররাও মেরেছে তার মুখের ভাষার কারণে।’

 

তিনি আরো বলেন, ‘এরা জীবনে কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে কোনো উজ্জ্বল নক্ষত্র হতেও পারবে না; এরা বাংলাদেশের রাজনীতির একটি কীট-পতঙ্গ হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে আমি মনে করি।’

 

 

 

বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন আখড়ায় বেড়াতে এসে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয় এবং তার দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের সাহায্যে এলাকা ত্যাগ করেন তিনি।