রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ে আগুন নির্বাপণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহত ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তথ্য নেই বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
শীর্ষনিউজ