সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকগণের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস++ এ যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া তারা প্রাপ্য হবেন না।