Image description

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ২১ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ শ্রমিক-কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান।

এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়।

বহরে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলও আছে।