মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এর পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ।
উদ্ধারকারী ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আজ বিকাল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকালে স্টেশনের ইয়ার্ড থেকে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ। তবে দ্রুত লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অপরদিকে মৌলভীবাজারের ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ত্যাগ করে। লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢাল ওঠার সময় অতিরিক্ত টানে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হলেও ইঞ্জিনটি এগিয়ে চলে যায়। ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে বগি যুক্ত করা ও লাইন সচল করতে কাজ শুরু করেছে।
ঘটনাটি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, খবর পাওয়ার পরপরই মেরামত কাজ শুরু করা হয়েছে এবং দ্রুত রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।