Image description

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন ছুটি হওয়ায় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, পূর্বঘোষণা অনুযায়ী দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার পূজার ছুটি আরো এক দিন বৃদ্ধি পেল। পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর দুর্গাপূজার ছুটি ২০ ও ২১ অক্টোবর নির্ধারণ করা আছে। সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে চাকরিজীবীদের। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।