Image description

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিন বিনামূল্যে প্রবেশ করা যাবে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

 

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটনকেন্দ্রগুলো হলো নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এসব কেন্দ্রে পর্যটকদের জন্য কোনো প্রবেশমূল্য দিতে হবে না।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানকে পর্যটকবান্ধব জেলা হিসেবে পরিচিত করতে বিভিন্ন দিবস ও বিশেষ উপলক্ষে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য মওকুফ করা হয়। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে উৎসাহিত করার পাশাপাশি পর্যটন খাতকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।