Image description

আফ্রিকাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্বের ঘাটতির অবসান প্রয়োজন। এটি শুধু ন্যায্যতার প্রশ্ন নয়; এটি ন্যায়বিচার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ড. খলিলুর রহমান।

 

পোস্টে তিনি বলেন, ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেনুতে নয়।’

ড. খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আফ্রিকাকে নিরাপত্তা পরিষদে তার যথাযথ স্থান দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘস্থায়ী প্রতিনিধিত্বের ঘাটতি দূর করা জরুরি। তার মতে, আফ্রিকাকে যথাযথ প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি শুধু ন্যায্যতার প্রশ্ন নয়; এটি ন্যায়বিচার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও সম্পর্কিত।

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের বক্তব্যে বিষয়টি আবারও সামনে আসলো।