রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।