Image description

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদে আমির সাহেব বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে।’

এটাও বলেছেন, ‘কোন ইতররা এ সমস্ত অপকর্ম করেছে’, তাদের গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানিয়েছেন।

এ্যানি আরও বললেন, একটা ছেলে এমন কিছু গালাগাল করেছে। নাম মুখে নিতে চাই না। আমির সাহেব বললেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন। সংসদে বললেন কী, আর আজকে লং মার্চে বললেন ভালোয় ভালোয় ছেড়ে দেন।

বিরোধী দলকে উদ্দেশ করে মন্ত্রী বলেছেন, তারা সংসদে কিছু সুন্দর সুন্দর কথা বলেন’ কিন্তু বের হলে চেহারাটা ওই স্বাধীনতার সময়, ’৭১-এর সময়ের রূপ ধারণ করে। গতকাল শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র‌্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।