Image description

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারের (কামাল উদ্দিন সবুজ) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৭ এপ্রিল দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজকে এক বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ ছিল।

 

তবে বৃহস্পতিবার সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে এক বছরের চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।