Image description

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিয়ে আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান জেলা কারাগারে পৌঁছায়। পরে পুলিশি নিরাপত্তায় কারাগারে প্রবেশ করেন তিনি।

এর আগে মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দীপু মনি। পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে বের হয়ে তিনি রাজধানীর কলাবাগানের উদ্দেশে রওনা হন। সেখানে স্বামীর মরদেহ দেখার পাশাপাশি জানাজায় অংশ নেন তিনি।

 

দীপু মনির মেয়ে তানি দীপাবলি বুধবার দুপুরে তার বাবার মৃত্যুর খবর মাকে জানান। পরে তিনি মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের আবেদন করেন। তবে আবেদনটি যাচাই-বাছাই শেষে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।