রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
ইসলামী আন্দোলন ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভোট দেন দলটির সংসদ সদস্য অলিউল্লাহ।
দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, ‘ইসলামী আন্দোলনের এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।’
ভোট দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়েছেন, তারা জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যবস্থার বিষয়ে একমত হয়েছেন, তা বাস্তবায়ন করবেন। তাই আমাদের এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।’
৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বিএনপির প্রার্থী ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ৮৮ ভোট পেয়েছেন।