Image description

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোর এক অনন্য দৃশ্য দেখা গেছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান তার সঙ্গে হাত মেলান এবং তার কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর পরই এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি তৈরি হয়। 

 

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সরকারিনির্বাহী তথ্য অনুসন্ধান করা

 

এরপর বিরোধীদলীয় নেতাসহ বিরোধী জোটের বিভিন্ন সংসদ সদস্যরা ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন।