Image description

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি বানান শব্দগত ভুল ধরা পড়েছে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বিকাল পাঁচটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এর আছে পদত্যাগপত্র জমা দেন চুপ্পু।

পদত্যাগপত্রটি যাচাই করেছে শুদ্ধ বানান চর্চা (শুবাচ) নামক একটি গ্রুপ। যেখানে দেখা গিয়েছে স্পিকার শব্দটিই ভুল বানানে ‘স্পীকার’ লিখেছেন চুপ্পু। শ্রদ্ধাভাজনেষু শব্দটার ভুল বানানে তিনি লিখেছেন ‘শ্রদ্ধাজনেষু’। এমনকি পদত্যাগ করার বাক্যটিও ছিল ভুল। 

তিনি লিখেছেন ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি’। যার সঠিক বাক্যটি হবে রাষ্ট্রপতির পদ ত্যাগ করছি।

এছাড়া বছরের কথা উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন, ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল। যার মূল বাক্যটি হবে ‘২০২৩ সনের ২৪শে এপ্রিল অথবা ২০২৩ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল’। এরপর একটি বাক্যে ভুল ধরা পড়েছে। তিনি লিখেছেন, ‘নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি’ যেখানে শুদ্ধ বাক্য হবে ‘নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছি’।

এছাড়াও পরীক্ষার স্থলে ‘পরিক্ষা’, কোনো’র জায়গায় ‘কোন’, হৃদ্যন্ত্র, ইদানীং, অসামর্থ্য, রোগসমূহ, ৫০ (৩) এমন সব ভুল দৃষ্টিগোচর হয়েছে। যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনরা ট্রল করছেন। এমনকি কেউ কেউ ফেসবুকে চুপ্পুর পুরোনো একটি কমেন্ট ‘নাইস এন্ড অ্যাট্রাকটিভ’ বলেও হাসির খোরাক যোগাচ্ছেন।