Image description

রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে জরুরি প্রেস ব্রিফিং করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রেস ব্রিফিং আহ্বান করা হয়েছে।

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে বক্তব্য রাখবেন। ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত থাকবেন।