Image description

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালাচ্ছে। অভিযানে জলসিঁড়ির ওই বাড়িতে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হচ্ছে।