বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নতুন দায়িত্ব পেয়েছেন ডাকসুর পরিবহন সম্পাদক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তিনি সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ।
বুধবার (১৫ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে এসব নেতার নাম ঘোষণা করা হয়।
জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক করা হয়েছে। জকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য করা হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী কলেজ শাখার সভাপতি, মেডিকেল জোন সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগের কার্যকরী পরিষদের ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় পদগুলো শূন্য হয়। এসব পদ পূরণে সংগঠনের সংবিধান অনুযায়ী ‘কার্যকরী পরিষদ উপনির্বাচন-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সারা দেশের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ও গোপন ভোটে ১২ জন নতুন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ভোটের পর নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আরও একজনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এরপর সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়।
সংশোধিত তালিকায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন আজিজুর রহমান আজাদ। সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, এইচআরএম কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন এবং অর্থ সম্পাদক আনিসুর রহমান।
এ ছাড়া কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, শিশুকল্যাণ সম্পাদক ইহসানুল কবীর, প্রচার সম্পাদক এসএম ফরহাদ এবং সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ।
কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান এবং স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান।
এ ছাড়া পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ, পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, বিতর্ক সম্পাদক আবু নাছির মো. তহা এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসাইন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নুমায়ের আব্দুল্লাহ (কেন্দ্র), মুহিব্বুল্লাহ আল হুসাইনী (ঢাকা মহানগর পশ্চিম), ইয়াছিন আরাফাত (গাজীপুর মহানগর), আব্দুল আলিম আরিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান পঞ্চায়েত (কুমিল্লা মহানগর), মাসুদ রানা তুহিন (শাবিপ্রবি), মো. ইমদাদুল হক (ঢাকা মহানগর পূর্ব), জুলফিকার আলী (মেডিকেল জোন), মো. মেহেদী হাসান (সাতক্ষীরা শহর), আব্দুল্লাহ আল মঈন (বাকৃবি), আরিফুর রহমান সৈকত (নোবিপ্রবি), মো. শফিকুল ইসলাম (বগুড়া মহানগর) ও আতিকুল ইসলাম (বরিশাল মহানগর)।