Image description

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইটে বড় পর্দায় খেলা দেখার সময় হামলার শিকার হয়েছেন আসাদুল হক (২১) নামের এক তরুণ। পেছন থেকে তার বাহুতে ছুরি মেরে পালিয়ে অজ্ঞাত ব্যক্তি।

বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ দেখার সময় ঘটে এ হামলার ঘটনা। আহত তরুণের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। থাকেন নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।

স্থানীয়রা জানান, বড় পর্দায় খেলা দেখার জন্য কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ভিড়ের মধ্যে কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি।

পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আসাদুলকে। বর্তমানে আশঙ্কামুক্ত তিনি। 

হামলার বিষয়ে আজ সকালে সকালে আসাদুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ‘বড় পর্দায় খেলা দেখছিলাম, কে যেন ছুরি মারল। আমার সঙ্গে তো কারও বিরোধ নাই।’

জিজ্ঞাসাবাদের এ তথ্য জানিয়ে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বললেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’