Image description

দেশের ক্রীড়াঙনে বেশ আলোচিত বিস্ময়কর নাম চাঁদপুরের সাত বছরে বালক সোহান। সে ইতোমধ্যে ফুটবলের স্কিল দেখিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। বল পায়ের সঙ্গে রাখার ক্ষমতা, ড্রিবলিং, গতি—সব মিলিয়ে বয়সের তুলনায় আশ্চর্য দক্ষতা দেখিয়েছে সোহান।

 

ফুটবলে নিয়ন্ত্রণ আর ছন্দের এই মিশেলই গত দেড় বছর আগে তাকে আলোচনায় আসে সে। ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিস্ময়। অনেকে তাকে ডাকেন ‘চাঁদপুরের মেসি’। 

ইতোমধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেয়ে যোগ দিয়েছে এই খুদে ফুটবলার। সেখানে সোহানকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দেয়  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে স্থানীয় হাজী ইউসুফ আলী কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে  পড়াশোনা করছে।

সোহানের বাবা সোহেল প্রধানিয়া বলেন, আমি গরিব মানুষ, তবুও আমি আমার চেষ্টা থামাই নাই। সোহানকে বিকেএসপিতে দিয়ে আসার পর  কিছু দিন না যেতেই তাউকে না দেখে সেখানে কান্নাকাটি করে আমাদের কাছে চলে আসতে চায়। পরে  ঢাকা থেকে সোহানকে এলাকায় নিয়ে আসি। বয়স কম তাই সেখানে তার মন বসেনা। সোহানরা দুই ভাই ও এক বোন।

 সোহানকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা কিছু সাহায্য করেছেন বলে তিনি জানান। সবাই দোয়া করবেন আমার ছেলে যেন বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করতে পারে। 

এবারের বিশ্বকাপে শিশু সোহানের প্রিয় দল আর্জেন্টিনা ও তার প্রিয় খেলোয়াড় মেসি। রাত জেগে নিজের ঘরে বসে আর্জেন্টিনার খেলা দেখেছে বলে জানায়। ফুটবলে তার প্রেরণা মেসি বলে জানায়। প্রতিদিন বিকেলে এলাকায় ফুটবল নিয়ে মেতে থাকে বলে তার মা জানান।ছোট ছেলে সোহান ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখে। ফুটবলকে নিয়ে বিশ্বমানের খেলোয়াড়দের মতো হতে চায় সোহান।