সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
রুমিন ফারহানা জানতে চান, ওই সফরে চীনের কাছ থেকে বাংলাদেশ কোনও ঋণের আশ্বাস পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে, তাহলে তার পরিমাণ কত এবং বাংলাদেশে নতুন কোনও বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কিনা, সে বিষয়েও সরকারকে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা বলেন, “এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?’ না, এমনটি কেউ আশা করেন না। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করার সুযোগ নেই।”
সোমবার (২৯ জুন) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম দিনে অর্থবিলের সংশোধনীর ওপরে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।