অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি বলেন, সরকার প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।