Image description

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিলো ৪ হাজার ৩৪৬ কোটি টাকা। আগামী অর্থবছরে মাত্র ৫৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রীর উপস্থাপিত বাজেট বিবরণীতে বলা হয়, নতুন অর্থবছরের বাজেটে ইসির পরিচালন ব্যয় ৩ হাজার ৬৪৩ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৭৫৭ কোটি টাকা। মোট বাজেটের বড় অংশ পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ হয়েছে। যা মূলত দৈনন্দিন কার্যক্রম, নির্বাচন আয়োজন (যেমন-ভোটার তালিকা হালনাগাদ, ইভিএম প্রকল্প, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য জনবল, লজিস্টিকস, নিরাপত্তাব্যবস্থা খরচ) ইত্যাদি মেটাতে ব্যবহার হবে। অন্যদিকে উন্নয়ন ব্যয় ব্যবহার হবে নতুন প্রকল্প, প্রযুক্তি উন্নয়ন ও অবকাঠামোতে।