নারীদের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে পিংক বাস চালু হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের বাজেট বক্তৃতায় এই বাস চালুর কথা জানান তিনি। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানায়।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা‘ নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে।
এ ছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হচ্ছে।