নড়াইলে সালিস করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক জামায়াতকর্মী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত মো. আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতের একজন কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমরতলা গ্রামের ঈদপাড়া আশিক মোল্যা ও তার ভাই রাজু মোল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। গতকাল রাজুর বসতঘরে আশিক হামলা করে ভাঙচুর করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ডুমতলা এলাকায় সালিস বৈঠকে একজনকে কুপিয়ে আহত করার একটি অভিযোগ পেয়েছি।