Image description

ন্যূনতম আয়কর ৫ হাজার টাকার পাশাপাশি প্রথম করদাতাদের ক্ষেত্রে এটি ন্যূনতম ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থ্যাৎ, ২০২৬-২৭ অর্থবছরে করের পরিমাণ কম হলেও পুরোনো করদাতাদের ৫ হাজার এবং নতুনদের ১ হাজার টাকা দিতে হবে।

এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দেশের যেকোনো স্থানেই করদাতার বসবাস হোক, নতুন রিটার্ন দাখিলকারী আয়করমুক্ত সীমা পার হলেই নূন্যতম ১ হাজার টাকা কর দিতে হবে। তিনি বলেন, হিসাব করে যদি কর ৫০০ টাকাও আসে তবুও ১ হাজার টাকাই দিতে হবে। তবে যাদের করের পরিমাণ ১ হাজার টাকার বেশি হবে, তাদেরকে বেশিই দিতে হবে।

এর আগে প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছিলেন, প্রথমবার করদাতাদের জন্য ন্যূনতম করের হার ১ হাজার টাকার করা পরিকল্পনা নেওয়া হয়েছে। করজাল বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে করের হার কমানোও যাবে।