ভারতে আটকে থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ।
আজ রবিবার বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় কোস্টগার্ডের সদস্যরা তাদের গ্রহণ করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৪টি ফিশিং বোটসহ ৯১ জনকে ফিরিয়ে আনেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা এই প্রত্যাবাসনে একযোগে কাজ করেছে।