Image description

লেখক, কলামিস্ট ও রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমদ বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমদ ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তা লেখাজোখা আর কথাবার্তা হজম করতে না পেরে অনেকেই পাগলা কুকুরের মতো খেপে গেছে।

 

রোববার (৭ জুন) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

পোস্টে মহিউদ্দিন আহমদ লেখেন, ‘কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানালেন, ফেসবুকে কে একটা পোস্ট দিয়ে জানিয়েছে, আমার ওপর নাকি বিএনপির লোকেরা হামলা চালিয়েছে। এক শুভাকাঙ্ক্ষী এটা আমাকে পাঠালেন। সেটি পড়লাম। সেই পোস্টদাতা আমার বন্ধুতালিকায় নেই। সম্ভবত ছিল। ইরিটেটিং কথাবার্তার কারণে হয়তো ব্লক বা আনফ্রেন্ড করে দিয়েছিলাম।’

 

‘আজ সকালেও হাঁটতে গেছি রবীন্দ্র সরোবরে। ল্যাবরেটরি হাইস্কুলের ছোট ভাইদের সঙ্গে আড্ডাও দিয়েছি। বাসায় ফিরে শুনি এই কাণ্ড।

 

‘সে যা লিখেছে, তা পুরোপুরি মিথ্যা। কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যগুলো দেখলাম। বুঝতে পারি, আমার লেখাজোখা আর কথাবার্তা হজম করতে না পেরে অনেকেই পাগলা কুকুরের মতো খেপে গেছে। এসব পড়লেই বুঝতে পারবেন এরা কোন সম্প্রদায়ের কীট। বিশেষ করে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত আমার কলামটি অনেকের বদহজমের কারণ হয়েছে। এদের মন্তব্য, শব্দচয়ন আর ভাষার ব্যবহার দেখলেই বুঝবেন, এদের ন্যূনতম রুচি আর পারিবারিক শিক্ষা নেই।’

 

টক শোতে এসব বিষয়ে জানাবেন জানিয়ে তিনি বলেন, ‘আজ রাত সাড়ে এগারোটায় চ্যানেল-২৪-এ লাইভ শোতে থাকব। ভাবছি এ নিয়ে কিছু বলব।’