বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৬তম। আগের সূচকে যা ছিল ৯৬তম।
নতুন এই র্যাংকিং অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।
আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এ ছাড়াও রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বেশ কিছু গন্তব্যে পৌঁছানোর পর (অন-অ্যারাইভাল) ভিসা মিলবে। আবার কিছু দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে বাধ্যতামূলকভাবে ‘ই-ভিসা’ সংগ্রহ করতে হবে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের সবশেষ তালিকায় বরাবরের মতোই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। অন্যদিকে যৌথভাবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এককভাবে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সুইডেন।
এ ছাড়া যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের একঝাঁক দেশ। এর মধ্যে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।