দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।