ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলায় কংস নদীর ওপর নির্মিত স্টিল ব্রিজটি ভেঙ্গে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক নদীতে পড়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
এতে দূর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি। স্টিল ব্রিজটির একটি অংশ ভেঙ্গে যাওয়ায় সড়ক যোগাযোগ থেকে ধোবাউড়া বিচ্ছিন্ন হয়ে পড়েছে।