Image description

রাজশাহী নগরীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় মিছিল বের করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, সকালে ২০ থেকে ৩০ জনের একটি দল সিটিহাট এলাকায় একটি মিছিল বের করে। মিছিলটি স্বল্প সময়ের জন্য নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে।

মিছিলে অংশ নেওয়া অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘সকালে একটি মিছিলের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাটির ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।'