Image description

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ।

 

মঙ্গলবার (২ জুন) ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হলে রাতে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়। প্রায় ঘণ্টাখানেক আগে লাশ উদ্ধার করা হয়েছে।

 

‎এডিসি জাহিদ হাসান আরো বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। বিস্তারিত তথ্য জানা মাত্রই জানানো হবে।