Image description

 বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি।জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে।

 সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

 

মঙ্গলবার (২ জুন) মহানগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এসময় তিনি বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সকল ভালো কাজের সহযোগীতা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে| আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলের প্রতি উদাত্ত আহবান জানান।

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুস্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুস্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, যশোর জেলা আমীর মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমীর এম বি বাকের, কুস্টিয়া জেলা আমীর এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমীর মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।