Image description

বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌরুটে নিরাপদ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

শীর্ষনিউজ