হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ এবং নিশ্চিত হামে আক্রান্ত আট হাজার ৯৪৩ জন।