Image description

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ ও ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারী‌দের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও হ‌য়ে‌ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

আজ র‌বিবার বেলা ১১টার দি‌কে ক‌্যাম্পা‌সের প্রশাস‌নিক ভব‌নের সাম‌নে এ কর্মসূচি অনু‌ষ্ঠিত হয়। সেখান থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিলটি বের হ‌য়ে পু‌রো ক‌্যাম্পাস ঘু‌রে একই স্থানে এ‌সে শেষ হয়।

সপ্তম দিনের মতো চলমান আজকের সমাবেশে ভিসির অপসারণ আন্দালনের সঙ্গে একাত্মতা প্রকাশ ক‌রে বক্তব্য রাখেন বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর হাবিবুর রহমান।

এ ছাড়া অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব্য রাখেন ইকোনোমিক অ্যান্ড সোসিওলজি সাইন্স অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, প্রফেসর ড. মাসুদুর রহমান, কর্মকর্তা ড. আমিনুল ইসলাম টিটো, ছাত্র প্রতিনিধি নাহিদ হোসেন, নেছার আহম্মেদ।

ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন ও একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বক্তারা‌।