Image description

এই সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন। এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রবিবার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলায় অনুষ্ঠিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক— জানান হাসনাত।

তিনি প্রশ্ন রেখে বললেন, ‘চার মাসে যদি এক উপজেলায় চার খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন?’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরের কাজের পরিবর্তে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে নাক গলাচ্ছেন, ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

 

এদিকে ওই পদযাত্রা কর্মসূচিতে তার হাত ধরে এনসিপিতে এক শতাধিক নতুন সদস্য যোগদান করেন।

 

অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।