Image description

২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
এরআগে, গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের হাজিরের আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন থেকে বলা হয় শাপলা চত্বর হত্যাকাণ্ডটি পরিকল্পিত ঘটনা। সেসময় লাশের সংখ্যা গোপনে সহায়তা করেছিলো সাংবাদিক মোজ্জামেল বাবু এবং ফারজানা রুপা। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহররিয়ার কবিরসহ ৬ জন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ ৪ টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছে যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকাতে ৩২, নারায়ণগঞ্জে ২০,চট্টগ্রাম ৫, কুমিল্লা ১ জন নিহত হয়েছেন।