Image description

বিশ্বজুড়ে রাজনীতি অস্থিরতা এবং তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যে ভারতীয় মুদ্রা রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ১২ পয়সা কমে ৯৫.৮০ রুপিতে দাঁড়ায়।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আগে থেকেই রুপির পতনের ধারা চলছিল। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি এই দরপতনকে আরও ত্বরান্বিত করেছে। সাম্প্রতিক ইতিহাসে ডলারের তুলনায় রুপির এমন পতন আগে কখনো দেখা যায়নি।

শীর্ষনিউজ