প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘আই হ্যাভ এ প্ল্যান’র ওপর রচিত বইটি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু আনুষ্ঠানিকভাবে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকের হাতে তুলে দেন।
বইটির লেখক ড. মোস্তফা এম কামাল। এর প্রকাশক অধ্যাপক নাসরিন বেগম। ডক্টর মোস্তফা এম কামাল একজন পরিবেশ বিজ্ঞানী, প্রকৌশলী ও উচ্চশিক্ষা প্রশাসক।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমান নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে।’
এদিকে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী যশোরে সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার বিভাবের সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাবের সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক, সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল, আবুল কায়েস প্রমুখ।
প্রসঙ্গত, যশোর শহরের একটি পাবলিক লাইব্রেরি, যা ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি।