বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ করার পর দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে একাধিকবার আত্মীয়-স্বজনদের কাছে গেলেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক সমস্যা থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছেন আমার স্বামী। গত দুই বছর ধরে তিনি আমার মেয়েকে ধর্ষণ করে আসছেন।
এদিকে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ওসমান মোল্লা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ভুক্তভোগী কিশোরী এবং তার মা জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।