Image description

আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমানের আমের ব্যবসার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একই ক্যাপশন দিয়ে বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে এমন প্রচারণা চলছে গত দু’দিন থেকে। 

ছবি এবং ক্যাপশন একই হলেও প্রত্যেকেই দাবি করেন নিজেরা মোঃ তারেক রহমানের কাছ থেকে আম অর্ডার করেছেন এবং পচে যাওয়া আম পেয়েছেন। 

এসব পোস্টে মূলত দুটি ছবি বেশি ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ পোস্টের ক্যাপশন ছিল এমন– ‘‘স্ক্যাম এলার্ট: আমি পাঁচদিন আগে মোঃ তারেক রহমান (আম তারেক) ভাইয়ের কাছ থেকে পাঁচ কেজি গোপালভোগ আম অর্ডার দিয়েছিলাম। আজকে কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট রিসিভ করে দেখি আম সব পচা। তার কাছ থেকে কেউ আম কিনবেন না।’’

এমনকিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানে এবং এখানে। 

 

 

যাচাইয়ে দেখা যায়, বেশিবার ব্যবহার হওয়া ছবি দু’টি এআই দিয়ে তৈরি। এইআই সনাক্তকারী একাধিক টুলস ব্যবহার করে ছবিগুলো এআই দিয়ে তৈরির প্রমাণ পাওয়া যায়।

কারা চালাচ্ছে এমন প্রচারণা?

একই ক্যাপশনে মোঃ তারেক রহমানের পাঠানো আম পচা বলে প্রচার করেছে এমন ২৫টি পোস্ট চিহ্নিত করে দ্য ডিসেন্ট। প্রচারণায় যুক্ত এসব আইডির এক্টিভিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২৫টি আইডির মধ্যে ১৫টি আইডি থেকে নানা সময়ে জামায়াত-শিবিরের পক্ষে পোস্ট করা হয়েছে।

এসব আইডির কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে এবং এখানে। 

বাকিগুলোর মধ্যে একটি আইডি থেকে এনসিপির পক্ষে, একটি থেকে ইসলামিক আলোচক আসিফ আদনান ও আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে নানা সময়ে পোস্ট করা হয়েছে। এবং একটি আইডি পাওয়া যায়, যিনি বিএনপির পক্ষে নানা সময়ে পোস্ট করেছেন।  

তবে এসব আইডিতে কারো কোনো রাজনৈতিক পদবী উল্লেখ নেই। তারেক রহমানের আমের ব্যবসা নিয়ে এসব আইডির কোনোটি থেকে একাধিকবারও নেগেটিভ মার্কেটিং করে পোস্ট করা হয়েছে। 

উল্লেখ্য, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান দীর্ঘদিন থেকে ফেসবুকে আম ও মধুর ব্যবসা করেন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের নিবন্ধনের দাবিতে টানা অনশনে বসে বেশ আলোচনায় আসেন তিনি।